বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলি দম্পতি গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন

ইসরাইলি পুলিশ  ইরানের জন্য গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ইসরাইলি দম্পতিকে গ্রেফতার করেছে।  তেহরানের হয়ে কাজ করার অভিযোগে দ’ুটি দলকে আটক করার এক সপ্তাহ পরে তাদেরকে গ্রেফতার করা হলো।

জেরুজালেম থেকে এএফপি জানায়, পুলিশ ও ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি নিয়োগের জন্য ইরানের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া অব্যাহত রয়েছে।’ বিবৃতিতে অভিযোগ করা হয়েছে গ্রেফেতারকৃত দুই ইসরাইলি হচ্ছেন- দেশটির মধ্যাঞ্চীয় লোদ নগরীর এক দম্পতি। তারা জাতীয় অবকাঠামো, নিরাপত্তা সাইট ও এক নারী শিক্ষাবিদকে  ট্র্যাক করার বিষয়ে  গোয়েন্দা তথ্য সংগ্রহের সাথে জড়িত ছিল।

ইসরাইলের ককেশাস দেশগুলোয় ইসরাইলি নিয়োগকারী একটি ইরানি সেলের পক্ষে কাজ করার পরে লোদ শহরের বাসিন্দা রাফায়েল ও লালা গোলিয়েভকে গ্রেফতার করা হয়। পুলিশ অভিযোগ করেছে, তারা ইসরাইলের মোসাদ গুপ্তচর সংস্থার সদর দফতরসহ সংবেদনশীল ইসরাইলি সাইটগুলোর ওপর নজরদারি চালিয়েছে এবং তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত একজন একাডেমিক সম্পর্কে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর