বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমার্জিং এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে চোখ বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবার জন্য ওমানের মাস্কটে আগামীকাল ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

হংকংকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে এবারের আসর শুরু করে দ্বিতীয় টায়ারের বাংলাদেশ দল। কিন্তু হংকংয়ের মতো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে সহজ জয় পায়নি  বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং। জবাব দিতে নেমে চাপে পড়লেও মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলীর ২৪ বলে ঝড়ো ৪৫ রানে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ফলে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে তারা।

ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে পা রাখে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করে আকবরের দল। তারপরও টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সেমির পথে শক্ত অবস্থানে পৌঁছে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’ দল : আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিশান আলম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিক, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

রিজার্ভ : জাকের আলী অনিক, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমে


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর