বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনার বিশ্বজয়ী মার্টিনেজ নিষিদ্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৬ অপরাহ্ন

এমিলিয়ানো মার্টিনেজ, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কারও থাকে, সেটা এই গোলরক্ষকের। পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেললেও বিতর্ক এড়িয়ে চলতে পারেননি মার্টিনেজ। ফের একবার বিতর্কে জড়ালেন এই গোলরক্ষক। সেই বিতর্কের জেরে এবার নিষেধাজ্ঞা পেলেন।

কাতার বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজের অশালীন অঙ্গভঙ্গি নিয়ে কম আলোচনা হয়নি। ফের একবার অশালীন ভঙ্গিতে উদযাপন করে আলোচনায় তিনি। গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। এমন আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলা হবে না তার। শুধু তাই নয় গত মাসে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেওয়ার শাস্তিও পেয়েছেন মার্টিনেজ। তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। সেই বিবৃতিতে বলা হয় ‘এমিলিয়ানো মার্তিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে মার্তিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা।’

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না এই গোলরক্ষক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর