বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ

আরো সাতটি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

আরো সাতটি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটির ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। দুই মাস ১৪ দিন পর আজ আরও সাতটি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ঠ ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

ফেডারেশনগুলো হলো সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলোন, শরীর গঠন ও ফেন্সিং।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি হিসেবে যথারীতি রয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও সংঠক মো: মাহবুবুর রহমান শাহীনকে।

টেবিল টেনিসে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএইচ জামান ও সাবেক খেলোয়াড়, সংগঠক ও ট্রেইনার এএম মাকসুদ আহমেদ।

অন্যান্য ফেডারেশনগুলোতে রয়েছেন :

বাংলাদেশ ভলিবল ফেডারেশন : সভাপতি- ফারুক হাসান (জায়ান্ট গ্রুপের পরিচালক), সাধারণ সম্পাদক- বিমল ঘোষ বুলু (জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক)
বাংলাদেশ কারাতে ফেডারেশন : সভাপতি- সাহজাদা আলম (শিল্পপতি, এশিয়াটিক কটন মিল ও রিফাইনারিম সাবেক খেলোয়াড় ও পৃষ্ঠপোষক), সাধারণ সম্পাদক- মো: মোয়াজ্জেম হোসেন (জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত সাবেক খেলোয়াড়, সংগঠক ও কোচ)

শরীর গঠন ফেডারেশন : সভাপতি- মো: মোস্তফা কামাল (অতিরিক্ত আইজিপি), সাধারণ সম্পাদক- ড: এম কামরুজ্জামানা (সাবেক খেলোয়াড়)

ভারোত্তোলন ফেডারেশন : সভাপতি- উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব:) (সাবেক জাতীয় খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠক), সাধারণ সম্পাদক- লে: কর্ণেল মো: শহীদুল ইসলাম চৌধুরী (সাবেক জাতীয় খেলোয়াড়, কোচ, সংগঠক)

ফেন্সিং ফেডারেশন : সভাপতি- বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক- বসুনিয়া এম আশিকুল ইসলাম (পৃষ্ঠপোষক)


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর