বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আরব বেসবল ক্লাসিক খেলতে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

আগামী ৬-১১ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বেসবল ইউনাইটেড আরব ক্লাসিক বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক এই বেসবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৯টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ সদস্যের জাতীয় বেসবল দল অংশগ্রহণ করবে।

দুই গ্রুপে ভাগ হয়ে ৯টি দল লিগ ভিত্তিতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে এ-গ্রুপে। গ্রুপ পর্বে ৭ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে ৮ নভেম্বর আফগানিস্তান ও ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ভারতের বিপক্ষে।

বি-গ্রুপের দলগুলো হলো ফিলিস্তিন, শ্রীলংকা, নেপাল ও সৌদি আরব।

আগামী বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ বেসবল দলের ১২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ জাতীয় বেসবল দল :

খেলোয়াড় : মো: আব্দুস ছালাম চৌধুরী, তন্ময় দাস, আজগর হোসেন, মো: মোসাব্বেরুল, মো: শহীদ আহমেদ, মো: ইমরান খান, মো: মোমিনুল ইসলাম, মো: জনি হক, মো: রেদোয়ান হোসেন মিদুল, মো: রিপন, মো. গোলাম মাওলা, মো: এহসানুল হক ফাইজান।

স্ট্যান্ডবাই : আজিজুল হক হাকিম, আল আমিন হোসেন রিপন
দলনেতা : রওনক আলম
টিম ম্যানেজার : আমিনুল ইসলাম লিটন
প্রধান কোচ : হিরোকি ওয়াতানাবে,
কোচ : আজম আলী খান, রফিক মিয়া চৌধুরী


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর