বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের তো দশটা মোস্তাফিজ নেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, মোস্তাফিজের এখন আইপিএল থেকে শেখার কিছু নেই। বরং আইপিএলের বোলাররাই তার কাছ থেকে শিখবে।

মোস্তাফিজকে ফিরিয়ে আনা প্রসঙ্গে বিসিবি পরিচালকের এমন মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানোর চেয়ে আইপিএলে মোস্তাফিজকে খেলতে দিলেই উপকার বেশি হতো। জালালের মন্তব্যকে তারা ভালোভাবে নেননি।

তবে বিসিবির আরেক পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন মনে করছেন, জালাল ইউনুসের মন্তব্য নিয়ে এভাবে সমালোচনা করার কিছু নেই। যেভাবে ছড়াচ্ছে, উনি এভাবে কথাটা বলেননি।

আজ প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে আবাহনীর ১০ উইকেটের জয়ের পর গণমাধ্যমের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন সুজন। সেখানেই চলে আসে মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনা এবং জালাল ইউনুসের মন্তব্যের প্রসঙ্গ।

সুজন বলেন, ‘দেশ তো সবার আগে। সবসময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, উনারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন… আমি এখন জাতীয় দলের সেটআপে নেই বলতে গেলে। অপারেশন্সের ভাইস-চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। তো আমি এ ব্যাপারে কিছু বলব না। নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই মন্তব্যটা করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশন্সের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে যে, উনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর