বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আদানি ইস্যুতে গভর্নরের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা কারণে আদানির বকেয়া পরিশোধে জটিলতা তৈরি হয়। এবার আদানির সেই অর্থ পরিশোধের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে এ বৈঠক করেন প্রণয় ভার্মা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুতের মূল্য হিসাবে আদানি পাওয়ার বাংলাদেশের কাছে যে অর্থ পায়, তা পরিশোধো চলতি মাসের শুরু থেকে তাগাদা দিয়ে আসছিলো আদানি গ্রুপ। বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালিয়ে সেই অর্থ পরিশোধ করতে পারেনি।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত ২০ নভেম্বর ভারত সফর করেন। সেখানে তিনি একটি সেমিনারে অংশ নেন। এরপর ২৩ নভেম্বর তিনি দেশে ফেরেন। পরের দিন রোববার (২৪ নভেম্বর) অফিস করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তবে গভর্নরের ভারত সফর শেষ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও, সেই সফর সম্পর্কে স্পষ্ট করেনি বাংলাদেশ ব্যাংক।

এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

জানা গেছে, এ বৈঠকে বাংলাদেশের কাছে আদানির ডলার পাওনা পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে।

তবে এদিন এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে এবিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। তবে বিষয়টি সম্পর্কে পরিস্কার কিছু বলেননি তিনি।

চলতি মাসে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছিলো, আদানি গ্রুপ বিদ্যুতের বকেয়া হিসেবে বাংলাদেশের কাছে পাওনা ৮৪৩ মিলিয়ন ডলার।

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা কারণে সেই বকেয়া পরিশোধে জটিলতা তৈরি হয়। কিছুদিন আগে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। একই সঙ্গে নভেম্বর মাসের শুরুর দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছিল। তবে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

বিদ্যুৎ উৎপাদনে আদানি পাওয়ারের দুটি ইউনিট রয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা মোট এক হাজার ৬০০ মেগাওয়াট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর