বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আওয়ামী লীগ ফিরে আসবে’ মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে অভিযোগ, ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ এমন মন্তব্য করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনিসুর রহমান সজল নামের এক প্রতিনিধি এ অভিযোগ করেন। এই অভিযোগের বিরুদ্ধে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।
বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিবের সামনে ওই মন্তব্যের অভিযোগ তোলেন ছাত্র প্রতিনিধি সজল।
তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র সচিব তাৎক্ষণিক ইউএনওকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, ‘আজকের মধ্যে এই ইউএনও বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেনশন করব।’
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময়সভা ছিল আজ।
তবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ নিয়ে এমন কোনো কথাই বলিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল আজকের মতবিনিময়সভায় বক্তব্যকালে অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি জেলার সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আল মামুন। ওই স্মরণসভায় তিনিও বক্তব্য দেন। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বলেছিলাম, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।
এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলেবলে-কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)।’
এ অভিযোগের সঙ্গে একমত পোষণ করে তাৎক্ষণিক ইউএনওকে প্রত্যাহার করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর