বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আওয়ামী লীগের কপালে আগামী নির্বাচন নেই: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৬:০২ অপরাহ্ন

আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকার সময়ে তারা (আওয়ামী লীগ) কী তাণ্ডব চালিয়েছে, আমরা ভুলে যাইনি। তারাতো নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন?

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়া‌তের কর্মী সম্মেল‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ডা. শফিকুর রহমান বলেন, আমরা বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি, ঘুষ ও দুঃশাসনের বিরুদ্ধে। ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।

সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায় জানিয়ে আমির বলেন, স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দেশে অনিয়ম-দুর্নীতি করেছে। জুলাই-আগষ্টের অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে বৈষম্যহীন সমাজ ও দেশের জন্য। জামায়াত ইসলামীও চায় বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে।

তিনি বলেন,  আমরা ঐক্যবদ্ধ জাতি। আমরা সম্মান চাই। আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না। এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর