বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আইপিএল নিলামের শর্টলিস্টে বাংলাদেশের ১২জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

নভেম্বরের তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাটিতে হবে আইপিএল ২০২৫ এর মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে এবারের নিলামের পর্ব। আগেই জানা গিয়েছিল এবারের মেগা নিলামে নাম দিয়েছেন ১৩ বাংলাদেশি ক্রিকেটার।

আইপিএল কর্তৃপক্ষ আজ শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম। যেখানে আছে আইপিএলের দুই নিয়মিত মুখ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম। সেইসঙ্গে কলকাতা নাইট রাইডার্সে এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন কুমার দাসের নামটাও খুঁজে পাওয়া গেল তালিকায়।

মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ছাড়াও এবারের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের হয়ে থাকবেন আরও ১০ জন। রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

৫৭৪ জনের ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন ৩৬৬ জন ক্রিকেটার আর বিদেশি ক্রিকেটার ২০৮ জন, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩ জন। নিলামের ক্রিকেটারদের মধ্যে ৩১৮ জন ভারতীয় ও ১২ জন বিদেশি ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি আইপিএলের সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। ১ কোটি রুপি ভিত্তিমূল্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য

২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান।

১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর