বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:৪১ অপরাহ্ন

সারা দেশের সড়ক-মহাসড়ক, সেতু ও ফ্লাইওভারে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে সংশ্লিষ্টদের প্রতি  নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. মনির উদ্দিন। এ সংক্রান্ত রিট আবেদনে বলা হয়,  অ্যাম্বুলেন্স থামিয়ে টোল প্লাজা থেকে টোল আদায় করা হচ্ছে যা এই আধুনিক সভ্য সমাজের জন্য অমানবিক। একজন অসুস্থ রোগীর জন্য প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টোল প্লাজায় টোল আদায়ের জন্য যে সময় নষ্ট হচ্ছে, তাতে রোগী হাসপাতালে নেয়ার আগে মারা যাচ্ছে। আবার টোল প্লাজায় আটকা পড়ে রোগীর কাছে অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই রোগী মারা যাচ্ছে।

রিটে বলা হয়, নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। তাই অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন, অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর