বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অলিম্পিক গেমসে করোনার হানা, ৪০ অ্যাথলেট আক্রান্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন

করোনার ভাইরাসের বিধিনিষেধ বিশ্বব্যাপী অনেক আগেই তুলে নেওয়া হয়েছে। টিকা নেওয়াও বন্ধ হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের ৮৪টি দেশে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিশেষ করে আমেরিকা, এশিয়া ও ইউরোপের দেশগুলোতে।

শুধু তাই নয়, ২৬ জুলাই থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকেও হানা দিয়েছে করোনা ভাইরাস। ইতোমধ্যে সেখানে ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন। তাদের অনেকের মধ্যে ঠাণ্ডা, কাশি, জ্বর ও ফ্লুর লক্ষণ দেখা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএচও) মহামারী বিশেষজ্ঞ মারিয়া ফন কেরখোভ বলেছেন, ‘করোনাভাইরাস এখনও আমাদের সঙ্গে আছে। বিদায় নেয়নি। আমি আসলে শঙ্কিত। টিকা না নেওয়া ও বিধিনিষেধ না মানার এই সময়ে আবার যদি কোনো ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে তাহলে সেটা অনেক তীব্র হবে। অনেক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর