শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ বাড়ানোর আর সুযোগ নেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

দেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এবং বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ৪৮তম (বিশেষ) বিসিএস এর মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন এবং ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ সর্বমোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে। 

উল্লেখ্য, ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএস অর্থাৎ ৪টি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম শুরু করে এবং মাত্র ৫ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবার পথে, বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম। প্রথমে মোট ৩ হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তীতে আরো ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়া হয়।

আজ বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি।

বর্তমানে চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএস এর চিকিৎসকরা যোগদান করলে আর কোন শূন্য পদ থাকবে না। মাঠে অধিকসংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরো পদ সৃজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেনি তারা এখনও চাকরির জন্য অপেক্ষমাণ। তাদের সাথে গত কয়েক মাসে যোগ হয়েছে আরো প্রায় ৫ হাজার চিকিৎসক। অপেক্ষমাণ এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা ও ন্যায়বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর