বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

৫ আগস্টের পর অহেতুক ভোগান্তি সৃষ্টিতে অনেকের নামে মামলা,খতিয়ে দেখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

২০২৪ সালের ৫ আগস্টের পর একটি সুবিধাবাদী শ্রেণি অহেতুক অনেকের নামে মামলা দিয়েছে উল্লেখ করে সেগুলো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। যেগুলো সুবিধাবাদী শ্রেণির কিছু মানুষ করেছে। ভোগান্তি সৃষ্টির জন্য অনেককেই আসামি করা হয়েছে; যাদের সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেখানে সমাজের বড় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি রয়েছে। এ বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেই যেন ভোগান্তির মধ্যে না পড়ে। যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, এ জন্য তাদের বিষয়গুলো দেখতে হবে।

তিনি বলেন, পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। কনস্টেবলের ২৭০১ পদ খালি আছে। জরুরি ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে অবশ্যই চেইন অব কমান্ড বজায় থাকতে হবে। এর আগে লটারির মাধ্যমে নিয়োগ হওয়ায় যেখানে যাকে প্রয়োজন তেমন হয়নি। ফলে ডিপার্টমেন্ট যেখানে যাকে উপযুক্ত মনে করবে তাকে সেখানে নতুন করে নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা কেউ করলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। সেটা পলিটিক্যাল লোক হতে পারে বা সামাজের অন্যকেউ হতে পারে। তবে পুলিশের অ্যাকউন্টেবিলিটিও এখনে নিশ্চিত করা হবে। তারা যেন এটার সুযোগ নিয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, বিধির বাইরে কোনো প্রটোকল পুলিশ দেবে না।

সালাহউদ্দিন বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে স্থায়ী ঠিকানা জালিয়াতি করে নিয়োগ হয়েছে। এগুলো দেখতে নির্দেশ দিয়েছি। তবে কেউ যেন ভোগান্তির শিকার না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ জনগণের বন্ধু এটা সবাই জানে। এটা বাস্তবে পরিণত করার জন্য আমরা কাজ করছি। পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টিকবে না, তাই আমরা পুলিশ সংস্কারে কাজ করছি। ফ্যাসিবাদী সময়ের ধ্বংসস্তুপ থেকে আমরা উঠে আসার ব্যবস্থা করবো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর