বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গণভোট নিয়ে আইন প্রণয়নের পর প্রস্তুতি শুরু করবে ইসি: সিইসি নাসির উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

গণভোট নিয়ে এখনো আইন হয়নি। আইন প্রণয়নের পর কমিশন পরবর্তী প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এসব উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোটকেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না।

তিনি আরও বলেন, আমরা লুকিয়ে নির্বাচন করতে চাই না। সাংবাদিকদের ক্যামেরাই সিসিটিভি ক্যামেরা হবে। তবুও এরইমধ্যে অনেক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরা কেউ চাইলেই বন্ধ করে রাখতে পারে। তাছাড়া, রক্ষণাবেক্ষণও অনেক বড় চ্যালেঞ্জ। এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর