সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রধান উপদেষ্টাকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্যরা। চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার এবং মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে একটি জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এমন সময় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সক্রিয় ভূমিকা নেবে।

মার্কিন কংগ্রেস সদস্যরা চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে, ২০১৮ ও ২০২৪ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের তথ্য উদ্ধৃত করে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ১,৪০০ জন নিহত হন।

চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত বা কোনো একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বলেন, ব্যক্তি-ভিত্তিক জবাবদিহিতা ও আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর