বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র আরাফার ময়দানে সমবেত সারাবিশ্বের ১৬ লাখেরও বেশি হাজি কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ ঈদুল আযহায় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

শাহজালাল বিমানবন্দরে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান হামলা পাল্টা হামলার পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ সোমবার (০২ মার্চ) দুপুর পর্যন্ত বাতিল হয়েছে ৩৯টি ফ্লাইট। যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে আকাশপথের স্থবিরতায় শনিবার থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। এরমধ্যে শনিবার ২৩টি, রোববার ৪০টি এবং আজ দুপুর পর্যন্ত ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে প্রথম দিন অর্থাৎ শনিবার ঢাকার বিমানবন্দরে ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও আজ তেমন একটা চাপ নেই যাত্রীদের। অনলাইন কিংবা নিজস্ব উপায়ে খোঁজ-খবর নিয়ে তবেই বিমানবন্দরে আসছেন যাত্রীরা।

আজ সকাল থেকে বিদেশগামী কয়েকটি ফ্লাইট চালু হওয়ায় কিছুটা দুশ্চিন্তা কেটেছে বলেও জানান যাত্রীরা।

অন্যদিকে, সরকার কর্তৃক বিমানবন্দরে ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের সু-ব্যবস্থার কথা বলা হলেও কাজে তা দেখেননি বলে অভিযোগ অনেক যাত্রীর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর