সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টাই কাজ করেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। কীভাবে দেশে পরিবর্তন আনলে দেশ এগিয়ে যাবে, তা নিয়ে সব সময় চিন্তা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে।

আজ বুধবার (২৯ জুলাই)  সিভিল ডিসকোর্স ন্যাশনালস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনে এগিয়ে নেওয়ার আশা জাগায়। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বহুবার ধাক্কা খেয়েছে, কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। এবারও দেশ ঘুরে দাঁড়াবে এবং সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। দেশের বর্তমান পরিস্থিতিকে একটি নতুন সুযোগ হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর