রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২১ অপরাহ্ন

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও এর পরিধি সম্প্রসারণে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রণালয়ে পৌঁছালে নবনিযুক্ত এই উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। পরবর্তীতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টাকে বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মন্ত্রণালয়ের সামগ্রিক অগ্রগতির বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

একইসাথে একটি স্বাধীন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সামরিক ও বেসামরিক সকল প্রতিষ্ঠানের কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। উপদেষ্টার এই সফর ও নির্দেশনা প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন প্রক্রিয়ায় নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর