বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নির্বাচনে হেলিকপ্টারের চাহিদা চেয়েছে ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ২:১৬ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন কোন কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন হবে তার তথ্য রিটার্নিং কর্মকর্তাদের দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় ১১টি, রাঙামাটি পার্বত্য জেলায় মোট ২০টি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় তিনটিসহ সর্বমোট তিনটি পার্বত্য জেলার ৩৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও সীমিত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপজেলা সদর হতে ভোটকেন্দ্রে প্রেরণ এবং উপজেলা সদরে ফেরত আনার জন্য হেলিকপ্টার ব্যবহার প্রয়োজন হবে।

নির্বাচনী দ্রব্যাদির পরিমাণ এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা, বিদ্যমান হেলিকপ্টারের ধারণ ক্ষমতা, আবহাওয়া ইত্যাদি বিবেচনায় যাতায়াতের তারিখ ও প্রাসঙ্গিক বিষয় সংশ্লিষ্ট রিটার্নিং ও সেনাসদর, জিএস শাখা (এমও পরিদপ্তর) এর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ হেলিকপ্টার সহায়তার পরিকল্পনা জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ হতে অনুরোধ করা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের চাহিদা অনুসারে যেসব ভোটকেন্দ্রে নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার কাজে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হবে, সেসব ভোটকেন্দ্রের তথ্য আজকের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর