বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঈদে টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

ঈদুল আযহাকে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে।

সরকার জানিয়েছে, ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় যাতে কোনো যানবাহন জ্বালানি সংকটে না পড়ে, সে জন্য সার্বক্ষণিক সিএনজি সরবরাহ নিশ্চিত করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিনসহ ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন ফিলিং স্টেশনগুলো খোলা রাখতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এতে দূরপাল্লার যানবাহন ও ব্যক্তিগত গাড়িচালকদের ভোগান্তি কমবে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক থাকবে। এদিকে, রোজার ঈদের মতো এবারও ঈদুল আজহায় দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে।

তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর