শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধে ২৯ জন আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনাসহ বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতদের মধ্যে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আটক পংকজ কুমার (৩২), আমিনুল হক রাসেল (৪০), রফিকুল ইসলাম রকি (৪১) ও মেহেদী হাসান নাহিদ (১৭)। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আরো ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও মহানগর এলাকার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর