সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

নির্বাচন যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে। তবে নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একইসাথে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে।

বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাঁধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইসিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে। আশা করি আমাদের এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে।

সার্বিক প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে করা হচ্ছে উল্লেখ করে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানান সিইসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর