বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার নাচবেন জায়েদ খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

প্রথমবারের মতো ভারতের কলকাতার  অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে জায়েদ খান মঞ্চ শেয়ার করবেন। দূর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনটি করেন ম্যানহাটনের টাইমস স্কয়ারে।

এবারেও থাকছে ভারত-বাংলাদেশের বাঙালিদের যৌথ আয়োজন। আগেই জানা গিয়েছিল এবারের আয়োজনে টাইমস স্কয়ারের দুর্গাপূজায় উপস্থিত থাকবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। তবে সঙ্গে যুক্ত হলেন জায়েদ খান। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এটিকে বলছে বিগ ব্রেকিং।

এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে মঙ্গলবার দপুরে  জায়েদ খান বলেন,  প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরইমধ্যে তার সঙ্গে আমার নিউ ইয়র্কে দেখা হয়েছে। টাইমস স্কয়ারের আয়োজক কমিটি এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি নিউ ইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন।’

জায়েদ খান আরো বলেন, ‘এই খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে সাগরিকা গানের নাচ আমরা করবে। এবার নিউ ইয়র্কের পূজা হবে জমজমাট।’

আগামী ৪ অক্টোবর একসঙ্গে হাজির হবেন দুই বাংলার দুই চিত্র তারকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর