শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে: জ্বালানি উপদেষ্টা

বাসস মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার একাধিক নতুন পদক্ষেপ  ও  বিদ্যমান কিছু ব্যবস্থার পুনর্মূল্যায়নের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের এক বছরপূর্তি উপলক্ষে জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বাসসকে বলেন, সরকার সারাদেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং সেটির সাশ্রয়ী মূল্য বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন এবং  সরবরাহ ব্যবস্থাকে খরচ সাশ্রয়ী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে তার মন্ত্রণালয় বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতাভিত্তিক পেমেন্টের ধারাসমূহ বাতিল করতে স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের (আইপিপি) সঙ্গে চুক্তি পর্যালোচনা করেছে।

এমন ধারা অনুযায়ী আগে সরকারকে স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের বিদ্যুৎসরবরাহের পরিমাণ নয়, বরং তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সক্ষমতার ওপর ভিত্তি করে পেমেন্ট করতে হতো।

উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘কুইক এনহ্যান্সমেন্ট অব ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই (স্পেশাল প্রোভিশন) অ্যাক্ট, ২০১০’ বা কুইক রেন্টাল আইন বাতিল করেছে।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানোর পাশাপাশি এই খাতে খরচও কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এখন আমরা বিদ্যুৎ কেন্দ্র পরিচালকদের সঙ্গে আলোচনা করছি, তারা কীভাবে কম ট্যারিফ দিতে পারে। কারণ তাদের ট্যারিফ রেটে বড় ফারাক রয়েছে।

তিনি বলেন, ২০১০ সাল থেকে দেশে গ্যাস অনুসন্ধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কারণ আগের সরকার গ্যাস আমদানিতে জোর দিয়েছে। তবে বর্তমান সরকার দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান সক্ষমতা বাড়াতে গুরুত্ব দিয়েছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)’কে সক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর