শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সেফ এক্সিট নয়, আমরা চাই স্বাভাবিক এক্সিট : ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা নিজেরা সেফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট চাই। দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের ঘরে থাকব। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিদেশে পালিয়ে যাব না, কারণ আমার দ্বিতীয় কোনো ঘর নেই।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ২০২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও প্রেসসচিব নিয়মিত তথ্য দিয়ে আসছেন। যদি কোনো শঙ্কা থাকে, সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি একটি সেকুলার রাষ্ট্র। আমাদের সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হয়—এটি আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোনো ধর্মের উপদেষ্টা নই। এসব নিয়ে যারা কথা বলছেন, তারা অপপ্রচার করছেন। এসব কথায় কান দেওয়ার কিছু নেই।

সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর