শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নারীদের সুরক্ষা নিশ্চিতে ‘হেল্প অ্যাপ’;অভিযোগ করলেই এফআইআরঃ ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

রাজধানীর গণপরিবহনে নারীদের সুরক্ষা নিশ্চিতে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে তা এফআইআর হিসাবে গণ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ডিএমপি শেখ সাজ্জাদ আলী।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা পরিষেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ সাজ্জাদ আলী বলেন, হেল্প অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে এক কিলোমিটারের মধ্যের থানায় তা এফআইআর হিসাবে লিপিবদ্ধ হবে। পরবর্তীতে এই অভিযোগকে ভিত্তি ধরেই মামলার প্রস্তুতি নেয়া হবে।

নারী নির্যাতনের মতো ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা তার পরিবার থানায় যেতে চায় না। তারা নিজেদের পরিচয় গোপন রাখতে চায়। এই অ্যাপ চালু হওয়ায় কাউকে থানায় আসতে হবে না। অভিযোগ পর্যালোচনা করে পুলিশ নিজেই বাদি হিসেবে মামলা রুজু করতে পারবে বলে জানান ডিএমপি কমিশনার।

পাইলট প্রকল্প হিসেবে শুরুতে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে এটিকে সব রুটে চালু করার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ব্যাপারে পুলিশ সব ধরনের সাহায্য করবে। রাজধানী এখন অনেক বিস্তৃত। সবকটি রুট ধরে কাজ করতে পারলে নারীরা গণপরিবহনে আর অনিরাপদবোধ করবে না। আর এমন একটি অ্যাপ চালু হয়েছে, এ বিষয়টিও সবাইকে জানাতে হবে।’

অনুষ্ঠানে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ধর্ষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, নারী নির্যাতনের যে-সব চিত্র সামনে আসে তার থেকেও বাস্তবতা অনেক বেশি ভয়াবহ। নির্যাতনরোধে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর