শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

দুই বাংলাদেশির নেপালের মেরা পর্বত জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

নেপালের খুম্বু অঞ্চলের ৬ হাজার ৪৭৬ মিটার উচ্চতার ‘মেরা পিক’ পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার। ইমতিয়াজ সাবেক সেনা কর্মকর্তা, আর ডা. শাহনাজ পেশায় একজন দন্ত চিকিৎসক।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তারা মেরা পিকের শীর্ষে পৌঁছান। এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাত আড়াইটায় মেরা হাইক্যাম্প থেকে সামিটের উদ্দেশে রওনা হন।

অভিযানের নেতৃত্ব দেন বিশ্বরেকর্ডধারী বিখ্যাত শেরপা পর্বতারোহী তাশি গ্যালজেন শেরপা।

সাফল্যের অনুভূতি জানিয়ে শাহনাজ বলেন, এটি আমার প্রথম সামিট, খুবই আনন্দের মুহূর্ত। এবারই প্রথম ৬ হাজার মিটার উচ্চতার কোনো চূড়ায় ওঠলাম। কিন্তু এখানেই থেমে যেতে চাই না—লাল-সবুজের প্রতিনিধি হয়ে আরও নতুন রেকর্ড গড়তে চাই।

এর আগে গত ১৯ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য শামীম সাব্বির ও ডা. শাহনাজ আক্তার। তাদের লক্ষ্য ছিল সলোখুম্বুর ৬ হাজার ১১৯ মিটার উচ্চতার লবুচে পর্বত আরোহন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সামিট ছাড়াই ফিরে আসতে হয়। শামীম দেশে ফিরলেও নেপালেই থেকে যান শাহনাজ। কয়েকদিন কাঠমাণ্ডুতে বিশ্রাম নিয়ে তিনি নতুন অভিযানে যোগ দেন। এই অভিযানে তার সঙ্গী ছিলেন ইমতিয়াজ ইলাহী ও হোমায়েদ ইশতিয়াক মুন।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের আয়োজনে এটি ক্লাবের ৪৪তম অভিযান।-নিউজ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর