বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে মিরাজ ‘আমরা কী করছি একসাথে’-ভাবনা ৪ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অভিনেতা শামস সুমনের শেষ বিদায় নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়-মার্কিন দূতাবাস ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সকল তথ্য রেকর্ড থাকবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল সাকিব মামলা মোকাবিলা করে ফিরলে আমরা নমনীয় থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল আগারগাঁও সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ডিএনসিসির ঈদ জামাত বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, আহত ৫০ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, আহত ৫০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার শান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সান্তাহার স্টেশনের মাস্টার খাতিজা বেগম জানান, আপাতত উত্তরের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।

আদমদীঘি থানার ওসি আতোয়ার রহমান বলেন, ঠিক কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার একেএম রেজাউল করিম বলেন, আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল হালিম আমাদের, এখানে আহত ৬ জন এসেছেন, তবে তাদের আঘাত গুরুতর না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর