শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ এবং নিরাপদ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ শনিবার (১৬ মে) সকালে “সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ তে একথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

 

 

 

 

 

 

অনুষ্ঠানের শুরুতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ উপস্থাপন করেন।

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস. এন. মোঃ নজরুল ইসলাম, পিপিএম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি এবং বিদেশগামী তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্তকমিশনার এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোন), সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) মোঃ জাহিদ হোসেন, অফিসার ইনচার্জ, পল্লবী থানা এবং পল্লবী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর