সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

মিটফোর্ডে সোহাগ হত্যা: আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

রাজধানী পুরান ঢাকার মিটফোর্ডে  ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় করা মামলায়, আসামিদের পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। এ ছাড়া অন্য আইনজীবীদেরও আসামিদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক মো. খোরশেদ আলম লিখিত বক্তব্য পড়ে শোনান।

হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, অনতিবিলম্বে সব আসামির দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কোনো সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবে না বলে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য আসামিদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাড়ায় সেই আহ্বানও জানাচ্ছি।

মিটফোর্ড হাসপাতালের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত দায়ভার বিএনপির ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর