মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর আমিনুল ঈদযাত্রা: ট্রেনের সূচি প্রকাশ আওয়ামী লীগ সরকারের আমলে করা আরও ১২০২ মামলা প্রত্যাহার তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন, ১১ হাজার ফ্লাইট বাতিল, ৫ লাখ বাড়ি বিদ্যুৎহীন বিসিবিতে নতুন দায়িত্বে আসিফ আকবর এলপি গ্যাসের দাম কমলো শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নির্বাচন ৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি;বহুদলীয় গণতন্ত্র, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান ইরানে বিমানঘাঁটির কাছে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট ও ২ ব্যবসায়ী নিহত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশাসকরা তাদের দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবা উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর