শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র আরাফার ময়দানে সমবেত সারাবিশ্বের ১৬ লাখেরও বেশি হাজি কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ ঈদুল আযহায় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পূর্বের কর্মস্থলে ফিরলেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর আবারও পূর্বের কর্মস্থলে ফিরলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এদিন সকালে কার্যালয়ে পৌঁছানোর পর তিনি সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে গ্রামীণ সংস্থাগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক ব্যবসা উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই অর্থনীতিবিদ গত দেড় বছর দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর