শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানিতে গুরুত্বারোপ বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির বিষয়টি গুরুত্বসহকারে আলোচনায় উপস্থাপন করেছে বাংলাদেশ । এছাড়াও বাংলাদেশ ও উজবেকিস্তান বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।

আজ রোববার ( ২৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে শুক্রবার সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদোভের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশ সহযোগিতা জোরদারে সম্মত হয়।

এ সময়ে বিশেষ করে বাংলাদেশ থেকে আধা-দক্ষ ও দক্ষ জনশক্তি উজবেকিস্তানে পাঠানোর সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুই দেশের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর। কর্মকর্তারা এই চুক্তিকে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ তৈরির  পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

আলোচনা চলাকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা এবং দুই দেশের সংযোগ দৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করে।

পররাষ্ট্র উপদেষ্টা উজবেকিস্তানের ক্রমবর্ধমান অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের সম্ভাবনার ওপর জোর দেন। একই সাথে উজবেক বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অন্বেষণের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

উভয়েই দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর