মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল এক কোটি টাকা চাওয়ার অডিও ফাঁস ; প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

এক কোটি টাকা চাওয়ার অডিও ফাঁস ; প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের জন্য পরিবারের কাছে এক কোটি টাকা চেয়ে অডিও ফাঁসে প্রসিকিউটরদের সতর্ক করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার (১০ মার্চ) চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব ইস্যুতে জিরো টলারেন্স থাকবে।

এর আগে, গতকাল সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। যেখানে তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাসের কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চান। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। যেখানে ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এই টাকা দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর