সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপকে ৫০০ কেজি করে চাল দেবে সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপে ত্রাণ হিসেবে বিতরণের জন্য ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে। 

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফার সই করা চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩২ হাজার ৯৯০টি পূজা মণ্ডপের অনুকূলে ভক্তদের আহার্য বিতরণের জন্য মণ্ডপ প্রতি ৫০০ কেজি করে মোট ১৬ হাজার ৪৯৫ টন চাল বরাদ্দে ছকে বর্ণিত বিভাজন ও শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে ছাড় দেওয়া হলো।

এতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পূজা মণ্ডপের সংখ্যা ও মণ্ডপ প্রতি বরাদ্দের পরিমাণ ৫০০ কেজি হারে হবে। এছাড়া, জেলা প্রশাসকরা নিজ জেলার পূজা মণ্ডপ ও মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, স্বচ্ছলতা/দারিদ্র্য এবং সংশ্লিষ্ট নিয়মাবলী বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন।

পূজা মণ্ডপ ও মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে মন্ত্রণালয়কে অবহিত করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর