শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মহাখালীর কড়াইল বস্তির আগুন পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার প্রায় পাঁচ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার ( ২৫ নভেম্বর)  বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নেভানোর কাজে তাদের ১৯টি ইউনিট অংশ নেয়। বস্তির ঘিঞ্জি পরিবেশ এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কর্মীদের।

ফায়ার সার্ভিস জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ঘর হারানো এক বাসিন্দা লাভলী বেগম অসহায়ভাবে বলেন, ‘সাত বছর ধরে এখানে থাকি। কিস্তিতে কেনা সব জিনিস পুড়ে ছাই হয়ে গেল। এখন আমরা পথেই বসে গেলাম।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর