সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধনঃ ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে  আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার ( ৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই সিদ্ধান্তের কথা জানান।

সিনিয়র সচিব বলেন, “আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার—বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর (মঙ্গলবার) অ্যাপটি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, যেহেতু একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে, তাই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লঞ্চিংয়ের সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে বলে ইসি সচিব উল্লেখ করেন।

নিবন্ধন সংক্রান্ত ঘাটতি এবং আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর