বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্নীতি দমন কমিশন আরও শক্তিশালী করতে সংশোধনী অধ্যাদেশ অনুমোদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

দুর্নীতি দমন কমিশন (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন অধ্যাদেশের লক্ষ্য হলো- কমিশনকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং আগের সরকারের সময়ে বিস্তৃত দুর্নীতি দমন করা।

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অধ্যাদেশ অনুমোদন করা হয়। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নতুন অধ্যাদেশ অনুযায়ী কমিশনে পাঁচজন কমিশনার থাকবেন। তাদের মধ্যে একজন নারী এবং অন্তত একজন বা দুইজন আইটি পেশাদার থাকবেন।

আইটি পেশাদার অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করে শফিকুল আলম বলেন, ‘আজকের দুর্নীতি মূলত ডিজিটাল মাধ্যমে সংঘটিত হচ্ছে। ক্যাশলেস সমাজে বড় অঙ্কের অর্থ এক ক্লিকেই স্থানান্তর করা সম্ভব—নগদ টাকার সময় শেষ।’

তিনি আরও জানান, চূড়ান্ত অনুমোদনের সময় আরও দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়মে কমিশন প্রতি ছয় মাস অন্তর অনলাইনে কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। এছাড়া, কমিশনের কর্মকর্তারা যারা সরাসরি দুর্নীতি দমন তদন্তে যুক্ত থাকবেন, তাদের সম্পদের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর