মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত নতুন ২৫ বিচারপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ বিচারপতি আজ শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিচারপতিদের সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ গ্রহণ করা অতিরিক্ত বিচারপতিরা হলেন- মো, আনোয়ারুল ইসলাম (শাহীন), মো, সাইফুল ইসলাম, মো, নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ. এফ. এম সাইফুল করিম, উর্মি রহমান ও এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও শপথ গ্রহণ করা বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে জন্য ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে। সে অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতেই ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর