বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন: সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১:১১ অপরাহ্ন

সবাই যেনো শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন— এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কুটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এমনটা জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কুটনীতিবিদরা। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথেও আলোচনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা এবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও আশাপ্রকাশ করেন সিইসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর