মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিজেসির চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

বাংলাদেশে দায়িত্বশীল ও টেকসই সম্প্রচার মাধ্যমের বিকাশে একসঙ্গে কাজ করতে বিবিসি মিডিয়া অ্যাকশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্বাক্ষর করেন বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন এবং বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক।

জানা যায়, এ চুক্তির ফলে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বাস্তবায়নযোগ্য নীতিমালা প্রণয়ন এবং জনস্বার্থমূলক সাংবাদিকতার প্রসারে বিবিসি মিডিয়া অ্যাকশন সহায়তা করবে। এ ছাড়াও সাংবাদিকদের সুরক্ষা, বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করতে ঐকমত্য হয়েছে বিজেসির।

উল্লেখ্য, প্রায় আঠারোশত সদস্যের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি শুরু থেকেই সম্প্রচার সাংবাদিকদের কল্যাণ ও সংবাদক্ষেত্রে পেশাদারিত্বমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে কারিগরি ও কৌশলগত সহযোগিতার এই চুক্তি বাংলাদেশের গণমাধ্যমকে আরও টেকসই এবং জনস্বার্থে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর