সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

শোক ও শ্রদ্ধায় সারাদেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত-

বগুড়া

বুধবার বিকেল সাড়ে ৩টায় মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে হাজার হাজার মুসল্লি দু-হাত তুলে বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

চট্টগ্রাম: নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে অনুষ্ঠিত জানাজায় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।

সিলেট 

সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ গায়েবানা জানাজায় অংশ নেন।

রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত জানাজার সঙ্গে রাঙ্গামাটি মানুষও জানাজায় অংশ নেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজার সম্প্রচার করা এলইডি টিভির মাধ্যমে রাঙ্গামাটিতে দেখানো হয়। অর্থাৎ টিভিতে সম্প্রচার করা জানাজার সঙ্গে রাঙ্গামাটিতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ।

ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম। জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর