বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৯ হাজার মেট্রিকটন চাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ মেট্রিকটন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
মন্ত্রণালয় জানায়, জাহাজ দুটির মধ্যে একটি এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে ‘জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)’ চুক্তির আওতায় ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। আর অন্যটি এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।
আজ বুধবার (১২ মার্চ) চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর