মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বাংলাদেশকে ৫.৯ মিলিয়ন ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কেওআইসিএ) আজ ‘বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চে (এনআইএএনইআর) শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের জন্য রেকর্ড অব ডিসকাশন (আর ওডি) এবং টার্মস অব রেফারেন্স (টিওআর) স্বাক্ষর করেছে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য কেওআইসিএ ৫.৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে। প্রকল্পটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বাস্তবায়ন করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইআরডির অতিরিক্ত সচিব এবং উইং প্রধান (এশিয়া, জেইসি এবং এফএন্ডএফ) মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কেওআইসিএ’র কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম যৌথভাবে প্রকল্পের ‘আর ওডি’ এবং ‘টিওআর’ স্বাক্ষর করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে (এনআইএএনইআর- এ পিএইচডি এবং নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য একটি ভিত্তি তৈরি করা।

বাংলাদেশের ইতিহাসে এটি নার্সদের জন্য পিএইচডি ডিগ্রি অর্জনের এটি প্রথম পদক্ষেপ।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর