সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরেক মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ ২ কোটি শিশু হামের টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

আরেক মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এদিন শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট মঞ্চ ’৭১ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।

ওই বছরের ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কার্যক্রম পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, তারা প্রকৃতপক্ষে দেশকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মামলার এজাহার নামীয় ১৬ জন আসামিসহ অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জন ব্যক্তি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

গোয়েন্দা রমনা বিভাগের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

আসামি শওকত মাহমুদ উল্লিখিত ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি তার দলীয় লোকজনসহ একত্রিত হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা করেছেন বলে জানা যায়।

এজন্য মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে শওকত মাহমুদকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর