সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষকের পদ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 

রোববার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সংশোধিত গেজেট জারি করেছে।

যার মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা নতুন ওই দুটি পদ বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এ প্রজ্ঞাপনে সই করেছেন।

আগস্টে জারি করা ওই বিধিমালায় মোট চার পদে শিক্ষকের কথা বলা ছিল, সেগুলো হলো— প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। তবে সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদের কথা উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকে এই দুই পদ সৃষ্টিকে কেন্দ্র করে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনকে আপত্তি তুলতে দেখা যায়। এরপর এলো এমন সিদ্ধান্ত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর