শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) এক সাক্ষাতে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ ও জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে কানাডীয় প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা মার্কাস ডেভিস, উপদেষ্টা স্টিফেন উইভার ও সহযোগিতা বিষয়ক প্রধান।

বৈঠকে কানাডীয় প্রতিনিধিদল কমিশনের লক্ষ্য ও কর্মকাণ্ডে দৃঢ় সমর্থন প্রকাশ করে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য গঠনের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় এবং কানাডা সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর