সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

মেট্রোরেলের নকশায় ত্রুটি ও নিম্নমানের কারণে খুলে পড়ে বিয়ারিং প্যাড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

মেট্রোরেলের নকশার ত্রুটি এবং নিম্নমানের বিয়ারিং প্যাড হওয়ায় সেটি খুলে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি)  গত ২৬ অক্টোবর রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহত হন। সেই ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে, উপদেষ্টা ফাওজুল কবির খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির সদস্যরা।

ফাওজুল কবির খান এ সময় উল্লেখ করেন, এ ঘটনায় নাশকতামূলক কোনও কর্মকাণ্ড খুঁজে পায়নি তদন্ত কমিটি।

তিনি বলেছেন, বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে প্রাথমিক অনুসন্ধানে কমিটির কাছে প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।

এছাড়া, বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় (০.৮% স্লোপ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলেও ধারণা করা হচ্ছে বলে জানান সড়ক উপদেষ্টা।

এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদন যাচাই করে কেউ দোষী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর