শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন উদ্বোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) শ্রম বিষয়ক হেল্পলাইনের ১৬৩৫৭ আপগ্রেডেড ভার্সন উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) রাজধানীর শ্রম ভবনে  এ সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

শ্রম সচিব বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় এ আপগ্রেডেড হেল্পলাইন একটি যুগান্তকারী পদক্ষেপ।

এর আওতায় গত ২০২৪-২৫ অর্থবছরে এই হেল্পলাইনের মাধ্যমে ৬ হাজার ১৯৬টি অভিযোগ প্রাপ্তির মধ্যে ৪ হাজার ৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে।

শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭-এর আপগ্রেডেড ভার্সন চালুর মাধ্যমে দ্রুততম সময়ে আরো অধিক সংখ্যক সেবা প্রদান করা সম্ভব হবে।

শ্রম সচিব বলেন টোল-ফ্রি নম্বর ১৬৩৫৭ সার্বক্ষণিক বিনামূল্যে সেবা প্রদান করে। এ সেবার মাধ্যমে শ্রমিকদের বেতন/মজুরি সংক্রান্ত, প্রসূতি কল্যাণ সুবিধা, অন্যায়ভাবে বরখাস্ত, কর্মসংক্রান্ত সুবিধা কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত, শ্রমিক-মালিক বিরোধ, কর্মঘণ্টা ও ছুটির বিষয়, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম সংক্রান্ত যে কোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

ডাইফের মহাপরিদর্শক ওমর মো.  ইমরুল মহসিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর